Foundation এর উদ্যোগে চোখের ডাক্তার এসে থাকেন

About Us

গত কিছুদিন আগেও অত্র এলাকার বহু মানুষ মাসের প্রথম মঙ্গলবারের জন্য আধীর আগ্রহে অপেক্ষা করতেন। কারণ মাসের প্রথম মঙ্গলবার এই এলাকায় Alhaj Shamsul Hoque Foundation এর উদ্যোগে চোখের ডাক্তার এসে থাকেন। রোগীগণ পান কাঙ্ক্ষিত সেবা। ২০০৬ সাল থেকে শুরু হয়ে গত ১৪ বৎসর ধরে চলে আসছে এ নিয়ম।

সুখবর হলো, এখন আর মাসের প্রথম মঙ্গলবার এর জন্য অপেক্ষার প্রয়োজন নেই। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় হ্যালো হসপিটাল এ এখন সপ্তাহের প্রতি মঙ্গলবারেই চোখের ডাক্তার বসছেন। আলহামদুলিল্লাহ!

চশমা পরীক্ষা সহ সকল চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে! ঘোষণা মোতাবেক আজ মঙ্গলবার দুপুর ৩টা থেকে শুরু হওয়া চিকিৎসা কার্যক্রম এ পর্যন্ত চক্ষু রোগীর সিরিয়াল ৩৫ অতিক্রম করেছে!! ধন্যবাদ, ডাক্তার মিনহাজুর রহমান (জিয়ন), এমবিবিএস, ডিএসইউ (আলট্রা সাউন্ড), পিজিটি (সার্জারী)।

সদয় জ্ঞাতার্থে, স্বল্পমূল্যে বা ফান্ড থাকা সাপেক্ষে গরীবদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন(লেন্স সংযোজন) পূর্বের মতো যথারীতি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

#আবশ্যকঃ চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজির পাড়াস্থ হ্যালো হসপিটাল এর সামনে শীঘ্রই খোলা হচ্ছে ফার্মেসী কাম চশমার দোকান। চশমা বানানোর কাজে অভিজ্ঞ চাকরী প্রার্থী(সৎ, বিশ্বস্ত হওয়া আবশ্যক) কেউ থাকলে অফিস চলাকালীন সময়ে সরাসরি ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করার বিনীত অনুরোধ রইলো। উল্লেখ্য, চাকুরী সংক্রান্ত কোন বিষয়ে ইনবক্সে উত্তর দিতে পারিনা বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানব সেবা।